চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর ইউপি চেয়ারম্যান উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৫:৩৭ পিএম, ২০২৪-০৯-১৮

রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর ইউপি চেয়ারম্যান উদ্ধার

আলমগীর মানিক
কাপ্তাই ৫৬ বেঙ্গল সেনা জোন কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং গাইন্ধ্যা ইউনিয়ন হতে নিখোঁজ হওয়া বাংগালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমাকে উদ্ধার করেছে সেনাবাহিনী।
গত ২৫ আগষ্ট রাজস্থলী উপজেলার ৩নং বাংগালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা (৫০), নিখোঁজ হয়। চেয়ারম্যান এর পারিবারিক সূত্র জানায়, আদোমং চেয়ারম্যান ঘটনার দিন সকাল তার নিজবাড়ি হতে বাংগালহালিয়া ইউপি সদস্যদের সম্মানী উত্তোলনের জন্য রাজস্থলী উপজেলা সদরে সোনালী ব্যাংকে যায়। পরবর্তীতে উপজেলা সদর হতে বাংগালহালিয়া ফিরে আসার সময় সন্ত্রাসীদের হাতে অপহরণ হয় বলে পরিবার নিশ্চিত করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন নিখোঁজ হওয়ার পরবর্তী সময়ে চেয়ারম্যানের সাথে যোগাযোগ না হওয়ায় এবং সন্ধায় বাড়িতে না ফেরায় চেয়ারম্যান  নিখোঁজ হওয়ার বিষয়টি তার পরিবার কর্তৃক একইদিন রাতে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পে অবগত করেন। পরের দিন  নিখোঁজের ব্যাপারে চেয়ারম্যান এর পরিবার কর্তৃক চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ ডায়রি করে।
আদোমং চেয়ারম্যান নিখোঁজ হওয়ার পরপর অপহরণকারী সশস্ত্র সন্ত্রাসীরা বিভিন্ন মোবাইল নাম্বার হতে চেয়ারম্যানের স্ত্রী' এবং পরিবারের সদস্যদের মুক্তিপন চেয়ে ফোন দেয়। বিষয়টি স্থানীয় আইন শৃংখলা বাহিনী অবগত হলে, অপহরনকারীদের অবস্থান সনাক্তকরণে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তার মাধ্যমে চেষ্টা চালায়। ফলশ্রুতিতে অপহরণকারীরা বিভিন্নসময় অপহৃত ব্যক্তিকে স্থানান্তর করতে থাকে।
একপর্যায়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে খবর পাওয়া যায় যে, অপহরণকারী সন্ত্রাসীদের একটি দল গাইন্ধ্যা ইউনিয়ন এলাকায় গমনাগমন করবে। এই প্রেক্ষিতে, কাপ্তাই সেনাজোনের একটি দল উল্লেখিত স্থানে গোপনে অবস্থান নেয়। এসময় সেনাবাহিনীর অবস্থান জানতে পেরে সশস্ত্র সন্ত্রাসী দলটি অপহৃত আদো মং চেয়ারম্যান কে হাত পা বাঁধা অবস্থায় ফেলে পালিয়ে যায়। এই সময় সেনা টহলের অবস্থান জানতে পেরে আদোমং চেয়ারম্যান সেনাটহলের সহায়তায় উদ্ধার হয় বলে জানা যায়। সেনাবাহিনী কর্তৃক প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
রাজস্থলী থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, অপহ্নত চেয়ারম্যানকে রাজস্থলী সাব জোনের সেনাবাহিনী কর্তৃক উদ্ধার করা হয়েছে বলে আমি শুনেছি। তবে কে বা কাহারা অপহরন করছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর